হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩৫

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১,৫৩৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭২১ জন, ময়মনসিংহে ৮৮, চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, রাজশাহীতে ১০৪, রংপুরে ৪৩ এবং বরিশাল বিভাগে ১৪৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতাল অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৫,৭৭৩ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৯০৬ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

এবার সবেচেয়ে বেশি ঢাকা বিভাগে ২১৭ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৪, চট্টগ্রামে ৪৬, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছে।

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যূ, আক্রান্ত ১৩১৪

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬

টেস্ট নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হয়

স্ট্রোকের ঝুঁকি কমাতে আঁশজাতীয় খাবার

‘বাচ্চাটাকে বাঁচাতে হবে, নয়তো সংসার টিকবে না’

অটিজমে স্পিচ থেরাপি

ডায়াবেটিস রোগীদের বিষণ্নতা কমাতে নতুন থেরাপি, গবেষণায় মিলল সাফল্য

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০১০

একদিনে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮