হোম > ফিচার > স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা

সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শনিবার ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা সাধারণ জনগণ তারা অনেক সময় মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সাড়া দেন না। কিন্তু তাদেরকে যথাযথভাবে বোঝানো গেলে তারা এ সেবা গ্রহণে আগ্রহী হন। ‌ অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর মাঝেও মানসিক স্বাস্থ্য ও সেবা সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে।

এমনকি, অনেক চিকিৎসক পরিবারেরও অনেক সদস্য দীর্ঘদিন যাবত মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কিন্তু তারা সেবা গ্রহণ করছেন না, যা অত্যন্ত দুঃখজনক। তাই, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

এসময় উপদেষ্টা ভবিষ্যতে বিদ্যালয়গুলোতেও মানসিক স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম এম এ সালাউদ্দিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের মহাসচিব প্রফেসর ড. নিজাম উদ্দিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর পরিচালক প্রফেসর ড. মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভালুকায় গ্যাস সংকটে ২০ কারখানায় উৎপাদন বন্ধ

রুমমেটের বটির আঘাতে পলিটেকনিক ছাত্র নিহত

বাহুবলে ছাত্রদল নেতা সাইফুল হত্যা, আড়াই বছর পর সন্দেহভাজন গ্রেপ্তার

ফুলবাড়ীতে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধ-শিশুসহ দুইজনের মৃত্যু

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু

নোয়াখালীতে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৬

শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শুরু হবে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

গফরগাঁওয়ে কবরস্থান থেকে দুই কঙ্কাল চুরি

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার বাদী যুব মহিলা লীগ নেত্রী প্রিয়াংকা