হোম > ফিচার > স্বাস্থ্য

কোমরব্যথার যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি

ডা. মোহাম্মদ আলী

বিশ্বের ৮০ শতাংশেরও বেশি মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরব্যথায় ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, কোমরব্যথা পৃথিবীর শীর্ষ বিকলাঙ্গতা সৃষ্টিকারী রোগ। কোমরব্যথা সাধারণত তিন ধরনের—স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি। যেসব কোমরব্যথার বয়স তিন মাস বা তার বেশি তাদের দীর্ঘমেয়াদি বা ক্রনিক কোমরব্যথা বলা হয়। ক্রনিক কোমরব্যথার কারণ নির্ণয় করা খুবই দুরূহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত অনুযায়ী ৯০ শতাংশ ক্রনিক কোমরব্যথারই সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। যাদের নন-স্পেসিফিক লো ব্যাক পেইন বা NSCLBP নামে অভিহিত করা হয়। কোমরব্যথার চিকিৎসার মধ্যে ব্যথার ওষুধ, ইলেকট্রোথেরাপি ও স্টেরয়েড ইঞ্জেকশন বেশি প্রচলিত। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটে ২০১৮ সালে প্রকাশিত বিশদ গবেষণার তথ্যমতে উল্লেখিত প্রচলিত চিকিৎসাগুলোকে দীর্ঘমেয়াদি চিকিৎসায় মূল্যহীন চিকিৎসা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই গবেষণাপত্রে বায়ো-সাইকো-সোশ্যাল চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

স্টপস কী? ‘স্পেসিফিক ট্রিটমেন্ট অব দ্য প্রবলেমস অব দ্য স্পাইন (STOPS)’ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের আবিস্কৃত একটি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলমন্ত্র হলো পুঙ্খানুপুঙ্খ রোগ নির্ণয়। যেহেতু দীর্ঘমেয়াদি কোমরব্যথার একটি সুনির্দিষ্ট কারণ থাকে না, তাই স্টপস কোমরব্যথার একাধিক কারণগুলো নির্ণয়ের ওপর গুরুত্ব আরোপ করে। এই কারণগুলোর মধ্যে অন্যতম পিএলআইডি ও মানসিক। যেমন কোনো রোগীর পিএলআইডির সঙ্গে সঙ্গে ডিপ্রেশনও থাকতে পারে এবং এ দুটি কারণ সম্মিলিতভাবে তার ব্যথা ভালো না হওয়ার জন্য দায়ী হতে পারে। এরপর কোমরব্যথা থেকে পরিত্রাণ পেতে রোগী কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, তার একটি তালিকা করা হয়। এছাড়া রোগীর সুস্থতার পর যেসব স্বাভাবিক কাজ করবেন, সে অনুযায়ী তার ফিটনেস উন্নতির দিকে গুরুত্ব আরোপ করা হয়। এই চিকিৎসার ধারা একেক রোগীর ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে এবং ধারাটি নির্ভর করে রোগী ঠিক কী কী কারণে কোমরব্যথা অনুভব করছেন তার ওপর।

স্টপস কতটা কার্যকর এবার তা আলোচনা করা যাক। আগে পরিচালিত বিশদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুযায়ী যেকোনো সাধারণ চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর ও ব্যয়সাশ্রয়ী। বাংলাদেশে সাধারণত কোমরব্যথার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় রোগী হাসপাতালে ভর্তি হয়ে কোমরব্যথার চিকিৎসা নেন। এতে চিকিৎসা খরচ কয়েকগুণ বেড়ে যায়। স্টপস কোমর ও অন্যান্য মেরুদণ্ডব্যথা, যেমন ঘাড়ব্যথার চিকিৎসা খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করে। সপ্তাহে এক দিন বা দুই দিন এই চিকিৎসা নিতে হয় বলে ঘনঘন হাসপাতালে যাতায়াত করতে হয় না। তাই সারা বিশ্বে স্টপস ব্যয়সাশ্রয়ী অত্যন্ত কার্যকর চিকিৎসা হিসেবে পরিচিত।

লেখক : বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল

ফিজিওথেরাপিস্টের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম এম-ট্যাবের

অন্ধত্বের ৮০ শতাংশের জন্য দায়ী ছানি, নতুন রোগী লক্ষাধিক

যেসব কারণে কমে যেতে পারে স্মৃতিশক্তি

গরমে হজমের সমস্যা বাড়ে, সুস্থ থাকতে যেসব অভ্যাস জরুরি

শিশুর বিকাশে বাধা স্ক্রিন টাইম

স্বাস্থ্যের উপ-পরিচালকের মন্তব্যে তোলপাড়, সাংবাদিকদের প্রতিবাদ-নিন্দা

দীর্ঘক্ষণ বাইক চালালে কী হয়

মানসিক সুস্থতার ৮ উপায়

কার্ডিওজেনিক শক

১০০ দিনে হামে ৬৮৩ শিশুর মৃত্যু, ২৪ ঘন্টায় ৩