হোম > ফিচার > স্বাস্থ্য

১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

স্টাফ রিপোর্টার

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭৯২ এবং মৃত্যু ৯৪ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৯২ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৭৭১ জন।

দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যে ভুল থাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ জন, লক্ষ্মীপুর থেকে ১ জন এবং চাঁদপুর থেকে ১ জন -মোট ৫টি মৃত্যুর ঘটনা জাতীয় রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ১ জন রোগীর মৃত্যুর তথ্য বর্তমানে এ রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। বিভাগভিত্তিক নিশ্চিত আক্রান্তের সংখ্যায় দেখা যায়:

  • ঢাকা: ৩৫৮ জন
  • রাজশাহী: ১৯৪ জন
  • চট্টগ্রাম: ১০২ জন
  • খুলনা: ৪১ জন
  • বরিশাল: ৩৮ জন
  • সিলেট: ১৯ জন
  • ময়মনসিংহ: ১৪ জন
  • রংপুর: ৫ জন

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩,৭৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২,৫২৭ জন।

হাম হতে পারে বড়দেরও, জেনে নিন কী করবেন

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি

মাইট্রাল রিগারজিটেশনের চিকিৎসায় নতুন দিগন্ত

সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিগুণ

বসন্তকালীন হেলথ টিপস

হামের ঝুঁকি ও করণীয়

শুধু কি শিশুদের হাম হয়, নাকি হতে পারে বড়দেরও

হাম কী, কেন ও কীভাবে ছড়ায়

শায়খ আহমাদুল্লাহ শিশুদের হাম নিয়ে যে বার্তা দিলেন

শিশুদের ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী