হোম > ফিচার > স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮৩১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরো ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৭৩৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন ছাড়পত্র পেয়েছেন।

টেস্ট নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হয়

স্ট্রোকের ঝুঁকি কমাতে আঁশজাতীয় খাবার

‘বাচ্চাটাকে বাঁচাতে হবে, নয়তো সংসার টিকবে না’

অটিজমে স্পিচ থেরাপি

ডায়াবেটিস রোগীদের বিষণ্নতা কমাতে নতুন থেরাপি, গবেষণায় মিলল সাফল্য

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০১০

একদিনে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮

অবিশ্বাস্য কম মূল্যে বারডেমে ক্যানসার পরীক্ষা, জানা যাচ্ছে চিকিৎসার ধরনও

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ডিসেম্বরের আগে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কম