হোম > ফিচার > স্বাস্থ্য

দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০৯ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা

কানব্যথায় অবহেলা নয়

গলার সংক্রমণে হৃদরোগের ঝুঁকি

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হতে পারে হিতে বিপরীত

বিএমইউতে ইউরোলজি দিবস পালিত

মস্তিষ্কের যে ‘নীরব ঘাতক’ কেড়ে নিতে পারে স্মৃতিশক্তি

সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পেলে রোজা রাখা ঠিক হবে না