হোম > ফিচার > স্বাস্থ্য

তীব্র তাপপ্রবাহে পানিশূন্যতা? কীভাবে বুঝবেন আপনার শরীরের অবস্থা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বৈশাখের তীব্র গরমে দেশে তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়ছে স্বাভাবিক জনজীবনে। অতিরিক্ত গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে দেখা দেয় পানিশূন্যতা। অনেক সময় এই সমস্যা ধীরে ধীরে তৈরি হয় এবং শুরুতে সহজে ধরা পড়ে না। সময়মতো খেয়াল না করলে এটি মারাত্মক আকার নিয়ে হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে। তবে কিছু সহজ উপায়ে ঘরে বসেই বোঝা সম্ভব, শরীরে পানির ঘাটতি হয়েছে কি না।

প্রথমত, নখে চাপ দিয়ে পরীক্ষা করা যেতে পারে। আঙুলের নখ কয়েক সেকেন্ড চেপে রাখলে তা সাদা হয়ে যায়। চাপ ছেড়ে দেওয়ার পর দ্রুত প্রায় দুই সেকেন্ডের মধ্যে আবার স্বাভাবিক গোলাপি রঙে ফিরে এলে বুঝতে হবে শরীরে পানির মাত্রা ঠিক আছে। কিন্তু স্বাভাবিক রঙ ফিরে আসতে দেরি হলে তা পানিশূন্যতার ইঙ্গিত হতে পারে।

দ্বিতীয়ত, প্রস্রাবের রং লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। হালকা হলুদ রঙ স্বাভাবিক পানির মাত্রা নির্দেশ করে। রং যদি গাঢ় হলুদ হয়, তবে কিছুটা পানির ঘাটতি রয়েছে ধরে নেওয়া যায়। আর যদি রং খুব গাঢ় বা বাদামি হয়ে যায়, তাহলে তা গুরুতর পানিশূন্যতার লক্ষণ হতে পারে।

তৃতীয়ত, মুখের ভেতরের আর্দ্রতা পরীক্ষা করা যায়। সাধারণ অবস্থায় মুখের ভেতর ভেজা ও পিচ্ছিল অনুভূত হয়। যদি মুখ শুকনো লাগে বা লালা ঘন হয়ে যায়, তাহলে এটি পানিশূন্যতার লক্ষণ হতে পারে।

চতুর্থত, পালস রেটেও পরিবর্তন দেখা যেতে পারে। শুয়ে থাকা অবস্থায় এক মিনিটে হার্টবিট মেপে নিয়ে হঠাৎ দাঁড়িয়ে আবার মাপলে স্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি পায়। তবে যদি এই বৃদ্ধি ১৫-২০ বিটের বেশি হয় বা সঙ্গে মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে শরীরে পানির ঘাটতি থাকতে পারে।

এই পদ্ধতিগুলো প্রাথমিকভাবে ধারণা দিতে পারে। তবে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, বিভ্রান্তিতে ভোগে, শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় বা খাওয়া-দাওয়া একেবারে কমে যায়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

গাড়ির ধোঁয়া ও মশার কয়েল অ্যাজমা বাড়ায়

করোনারি ধমনি রোগের চিকিৎসা

হামের ভাইরাস কেন দ্রুত ছড়াচ্ছে

দাঁতের সৌন্দর্যে টুথ জুয়েলারি

হিট স্ট্রোক নাকি ডিহাইড্রেশন, বুঝবেন যেভাবে

শুধু ওষুধ নয়, সচেতনতা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

চা শ্রমিকদের চক্ষুসেবা বাড়াবে অরবিস ইন্টান্যাশনাল

সোমবার থেকে সারাদেশে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান

আক্কেল দাঁত কী কখনও তুলে ফেলা উচিত

হাম থেকে কী কী জটিলতা হতে পারে