হাম শুধু শিশুদের রোগ নয়, বড়রাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং অনেক সময় জটিল আকার নিতে পারে। বয়স বাড়ার সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতার পরিবর্তন হওয়ায় বড়দের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। যারা ছোটবেলায় টিকা নেননি বা আগে কখনো হাম হয়নি, তারা যেকোনো বয়সেই এ রোগে সংক্রমিত হতে পারেন। বড়দের মধ্যে হাম দেখা দিতে পারে বিভিন্ন কারণে। যেমন—
বড়দের ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় বেশি তীব্র হয়—
জটিলতা কতটা ঝুঁকিপূর্ণ
বড়দের ক্ষেত্রে হাম মারাত্মক জটিলতার কারণ হতে পারে। যেমন—
বিশেষ করে গর্ভবতী নারী বা দীর্ঘদিনের রোগে ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকি আরো বেশি।
সংক্রমিত হলে করণীয়
হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া। যারা নিশ্চিত নন, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা নিতে পারেন। হামকে অবহেলা না করে সচেতন হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা ও সতর্কতা মেনে চললে জটিলতা এড়ানো সম্ভব। সচেতনতা এবং দ্রুত ব্যবস্থা নেওয়াই এ রোগ থেকে নিরাপদ থাকার প্রধান উপায়।
লেখক : মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., শ্যামলী, ঢাকা