হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

গুগল ম্যাপে নতুন সার্চ পরিষেবা আসছে আপনার ভাষায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

গুগল ম্যাপে জায়গা খুঁজতে যাওয়া এখন আগের তুলনায় আরও সহজ হয়েছে। সুনির্দিষ্ট জায়গায় গিয়ে সব ধরনের তথ্য জিজ্ঞেস করলেই তথ্যচিত্রে তা জানিয়ে দেবে গুগল ম্যাপের নতুন ফিচার।
নাম যার আস্ক ম্যাপস।

নতুন ফিচারে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তার টুল জেমিনির সহায়তায় তৈরি এই ফিচারে ম্যাপের মধ্যে আস্ক ম্যাপস বাটনে ক্লিক করেই চ্যাটে বা ভয়েস মেসেজে প্রশ্ন করা যাবে। ফলে আগের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে নতুন পরিষেবা পাবেন সার্চ আগ্রহীরা।
অচেনা আর নতুন কোনো জায়গার বিশেষ পদের জনপ্রিয় রেস্তোরাঁ কোনটা? কিংবা কোন রেস্তোরাঁর কাছে পার্কিং বরাদ্দ রয়েছে? কোথায় গেলে ডিনার করার মধ্যে লাইভ ম্যাচটা দেখে নেওয়া যাবে?

মা-বাবাকে নিয়ে নতুন কোনো শহরের জনপ্রিয়
ও নতুন কোনো জায়গা উপভোগ করতে যাওয়া সহজ ও সাশ্রয়ী– এসব প্রশ্নের সদুত্তর চটজলদি জানিয়ে দেবে গুগল ম্যাপের নতুন ফিচার।
এর আগে অনেকের দেওয়া রিভিউ তথ্য ও সার্চ করার ভিত্তিতে বা পছন্দ নিয়ে গুগলে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে আগ্রহীর পছন্দ মিলিয়ে যথাযথ জায়গা, স্থান বা সুবিধার পথ দিকনির্দেশনা দিয়েছে এই ম্যাপিং সিস্টেম। নতুন এই ফিচারের মাধ্যমে আগের চেয়ে সহজে ও দ্রুত এলাকাভিত্তিক বিশদ তথ্যের নির্দেশনা পাওয়া যাবে।

ভবিষ্যৎ পরিকল্পনা
আলোচিত এই ফিচার এখন শুধু ইংরেজি ভাষায় সক্রিয় হয়েছে। অচিরে ও ক্রমে অন্যসব বহুল ব্যবহৃত ভাষায় এই পরিষেবা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে গুগল। এতে বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যক আগ্রহী সহজে ম্যাপের নতুন ফিচারের পরিষেবা উপভোগ ও ব্যবহার করতে পারবেন।

নতুন আপডেটে কী রয়েছে
বিশেষজ্ঞরা বলছেন, নতুন আসা এই আপডেট গুগল ম্যাপকে নেভিগেশন অ্যাপের ধারণা থেকে এগিয়ে রাখবে। এটি এখন থেকে পূর্ণাঙ্গ ট্রাভেল গাইডে রূপান্তর হবে।
বিশেষ কিছু অঞ্চলে অনুসন্ধানের প্রয়োজনে
যে কেউ রিয়েল টাইম সাজেশন দেওয়ার ফলে জীবনের চলার পথের নির্দেশনা হবে উপভোগ্য আর সরল। জীবনের প্রতিটি কাজকে সহজ ও সাবলীল করতে গুগল অনেক বেশি তৎপর।

প্রযুক্তিভিত্তিক জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্যমন্ত্রী

বিএসসিপিএলসির ৯ মাসে মুনাফা বেড়ে ২১৯ কোটি টাকা

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার যেসব উপায়

সাইবার হামলা রুখতে নতুন অস্ত্র ওপেনএআই

ফোনের অ্যাপে হজের পুরো গাইডলাইন এবার বাংলায়

বিশ্ববাজারে দাপট দেশের এসইও বিশেষজ্ঞদের

টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

টেলিকম সেবা নিশ্চিতে বিটিআরসির সভা বুধ ও বৃহস্পতিবার

বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ

অনলাইন প্রতারণা