হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

স্টারলিংক রিসেলার নিয়োগে পার্টনার খুঁজছে বিএসসিএল

স্টাফ রিপোর্টার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংকের পণ্য ও সেবা বাজারজাত, পরিচালনা এবং বাস্তবায়নের জন্য 'রিসেলার পার্টনার' নিয়োগে আগ্রহপত্র আহ্বান করেছে।

নির্বাচিত অংশীদাররা স্টারলিংকের সেবা প্রচার, ইনস্টলেশন ও পরবর্তী ইনস্টলেশন সেবা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিতে উল্লিখিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের বৈধ, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে। তারা হতে পারেন- সারা দেশের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি), কেবল টিভি অপারেটর, অথবা আইসিটি ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক, সরবরাহকারী কিংবা ডিস্ট্রিবিউটর- যাদের প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে, যা ক্রয়ের বিপরীতে সমন্বয় করা হবে।

এক্ষেত্রে চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমা দিতে হবে বিএসসিএলের কার্যালয়ে- এসইএল রোজ-এন-ডেল, ৭ম তলা, ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।

আগ্রহীদের জন্য বিস্তারিত জানাতে বিএসসিএল একটি অনলাইন সেশন আয়োজন করবে। এতে অংশ নিতে ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জুম প্ল্যাটফর্মে। রেজিস্ট্রেশনের লিংক: https://tinyurl.com/BSCLPREEOI।

বিএসসিএলের চাহিদা অনুযায়ী আবেদনের সঙ্গে থাকতে হবে- কোম্পানির লেটারহেডে স্বাক্ষরিত আবেদনপত্র, নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স, বৈধ ট্রেড লাইসেন্স, সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ টিআইএন, ভ্যাট নিবন্ধন সনদ, গত দুই বছরের অডিট রিপোর্ট, অন্তত দুই বছরের কার্যক্রমের প্রমাণ, ক্লায়েন্ট তালিকা, বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ, নির্ধারিত ব্যাংক থেকে ৩ কোটি টাকার প্রি-পেমেন্ট সক্ষমতার প্রমাণ এবং কোনো ধরনের প্রতারণা, কালো তালিকাভুক্তি বা নিয়ম ভঙ্গের রেকর্ড নেই- এমন ঘোষণা।

এছাড়া বিস্তারিত তথ্য ০২৪১০৩০০৯১-৯৩ ফোন নম্বরে কিংবা বা sales@bscl.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করে পাওয়া যাবে।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু