হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড এই সেবা আনতে যাচ্ছে। ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে ভিওন লিমিটেড।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু।

সেখানে তিনি জানান, তাদের লক্ষ্য এমন সব বাজারে সেবা পৌঁছে দেওয়া, যেখানে স্থলভিত্তিক নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি। বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তানে স্যাটেলাইট-নির্ভর সংযোগ চালুর জন্য তারা কাজ করছেন।

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের অধিকাংশ শেয়ারের মালিক ভিওন লিমিটেড।

বর্জ্য থেকে জ্বালানি

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’

রাস্তায় এআই ক্যামেরায় সাফল্য

সাইবার নিরাপত্তায় ফিনিক্স সামিট ২০২৬

ধারণক্ষমতা ঘাটতির কারণে এআই ব্যবহারে লাগাম টানল গুগল

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

শক্তিশালী এআই টুল ‘মিথোস ৫’ চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

আলোড়ন সৃষ্টি করেছে নাইকির মানসিক চাপ কমানোর জুতা

কম দামে নতুন এআই স্মার্ট চশমা আসছে বাজারে

এআই প্রযুক্তির প্রভাব, এক বছরে ২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল