হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

দেশে নবায়নযোগ্য প্রযুক্তিনির্ভর পরিবহন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে নবায়ন প্রযুক্তিনির্ভর পরিবহন, ইভি ও লিথিমিয়া ব্যাটারিশিল্পে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুটি পৃথক এসআরও-এর মাধ্যমে ই-বাইক ও লিথিয়াম/গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কহার ক্ষেত্রবিশেষ ৬০-৮০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে দেশীয় কোম্পানি ওয়ালটন ও রানারের পাশাপাশি বহুজাতিক হুয়াওয়ে এবং টয়োটার মতো প্রতিষ্ঠানগুলো নবায়ন প্রযুক্তির পরিবহন ও ব্যাটারি খাতে অন্তত ২০০ কোটি টাকার তাৎক্ষণিক বিনিয়োগ পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার ইভি এবং মোবাইল টাওয়ার ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এতে দেশের জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণের পাশাপাশি রপ্তানি বৈচিত্র্য ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

পুরাতন ও রিফার্বিশড পার্টস আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও ই-বর্জ্য বৃদ্ধির যে প্রবণতা ছিল, প্রস্তাবনামতে তা বন্ধ করতে ২০২২ সালের এসআরও নং ১২৩ বাতিল করা হয়েছে। এতে প্রতি বছর সরকার আনুমানিক এক হাজার কোটি টাকার রাজস্ব পুনরুদ্ধার করতে পারবে।

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ