হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

পরীক্ষার্থীর ভোগান্তি কমাবে বাকৃবি শিক্ষার্থীদের ‘এক্সাম হল ফাইন্ডার’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপ।

এটি মূলত ভর্তি পরীক্ষার্থীদের হল খুঁজে বের করার কাজ সহজ করে দেয়। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার। তার সঙ্গে কাজ করেছেন মুহাম্মদ ইশমামুল হক (দ্বিতীয় বর্ষ) এবং মো. আসিফুজ্জামান (প্রথম বর্ষ)।

তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন। ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপসটি ব্যবহার খুব সহজ। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর দিয়ে অনলাইনে সার্চ করলেই নির্ধারিত পরীক্ষার হলের সঠিক অবস্থান জানতে পারবেন। শুধু তা-ই নয়, গুগল ম্যাপের মাধ্যমে সেই অবস্থানে পৌঁছানোর সহজ রাস্তা দেখিয়ে দেয় এটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের সম্পূর্ণ মানচিত্র ডিজিটাল আকারে এতে যুক্ত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা সময় বাঁচিয়ে দুশ্চিন্তামুক্তভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবেও বাকৃবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপটি আরো আধুনিক করা হয়েছে এবং ডেটাবেস আপডেট করা হয়েছে। এটি মোবাইল বা ল্যাপটপ দিয়ে সরাসরি ব্যবহার করা যায়। গুগল ম্যাপের সেবাটি অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমেই গুগল ম্যাপের নির্দেশনা ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। ফলে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না।

নিজেই সহজে গন্তব্য খুঁজে পায়। পরীক্ষার্থীরা শুধু রোল নম্বর দিয়ে সাইটে প্রবেশ করে (https://bie.bau.edu.bd/ExamHall) নিজের পরীক্ষা হলের অবস্থান এবং ম্যাপ ডিরেকশন পেয়ে যাবেন। আশা করা যায়, এটি ভর্তি-ইচ্ছুদের ভোগান্তি অনেক কমাবে।

বর্জ্য থেকে জ্বালানি

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’

রাস্তায় এআই ক্যামেরায় সাফল্য

সাইবার নিরাপত্তায় ফিনিক্স সামিট ২০২৬

ধারণক্ষমতা ঘাটতির কারণে এআই ব্যবহারে লাগাম টানল গুগল

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

শক্তিশালী এআই টুল ‘মিথোস ৫’ চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

আলোড়ন সৃষ্টি করেছে নাইকির মানসিক চাপ কমানোর জুতা

কম দামে নতুন এআই স্মার্ট চশমা আসছে বাজারে

এআই প্রযুক্তির প্রভাব, এক বছরে ২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল