হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগলের শুভেচ্ছা

তথ্য-প্রযুক্তি ডেস্ক

গুগল প্রায়ই বিভিন্ন দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগলের হোমপেজে করা এই বিশেষ ডুডলে জায়গা করে নিয়েছে লাল-সবুজের ঢেউ খেলানো পতাকা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোমপেজে ডুডলটি দেখা যাচ্ছে। এখন গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত বিশেষ ডুডলটি। এর নকশায় দেখা গেছে, নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়ছে লাল-সবুজের পতাকা। তা নিচেই ইংরেজিতে লেখা রয়েছে গুগল।

ডুডলের নিচে তুলে ধরা হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন আয়োজনের কথা। লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগের কথা। এছাড়া স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ। আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

কম্পিউটারে থার্মাল পেস্ট বদলানো কেন জরুরি

এআইয়ের অগ্রযাত্রায় বাড়ছে সাইবার অপরাধ

ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষাগ্রহণ

আধুনিক ক্ষেপণাস্ত্র কীভাবে কাজ করে

অনলাইন ক্লাসে প্রয়োজন যেসব অ্যাপস

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

ইন্টারনেটে ৩ দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: প্রযুক্তির নতুন বিপ্লব ও মানব জীবনে প্রভাব

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ দিক ও ঝুঁকি বিশ্লেষণ

আসছে ২০০ এমপি ওআইএস ক্যামেরা ফোন