হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ফাস্ট চার্জিং সুবিধার ট্যাব

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বাজারে এলো শাওমি রেডমি প্যাড ২। প্যাডটির ১১ ইঞ্চি সাইজের হাই রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে বিভিন্ন কনটেন্ট ও ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেমও উপভোগ করতে পারবেন। এতে রয়েছে শক্তিশালী ৯০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার এই প্যাড একবার চার্জ দিয়ে সারা দিন নির্ভার হয়ে ব্যবহার করা যায়।

প্যাডটিতে থাকা কোয়াড স্পিকারের সাউন্ড কোয়ালিটি গ্রাহককে দেবে অনন্য বাস্তবসম্মত অভিজ্ঞতা। এতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর, যা এর এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরো স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স দেবে বলে জানিয়েছে শাওমি। ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করাসহ অন্যান্য জরুরি কাজও সেরে ফেলা যায়।

গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল—এ তিনটি আকর্ষণীয় কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে এটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাবে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ প্যাডটির মূল্য যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা ও ২৫ হাজার ৯৯৯ টাকা।

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ