হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

কম দামে নতুন এআই স্মার্ট চশমা আসছে বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস এবং চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকা যৌথভাবে আরও কম দামের নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে।

নতুন এই ‘মেটা গ্লাসেস’-এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার। ফলে এটি গত বছর বাজারে আসা ৮০০ ডলার মূল্যের ‘রে-ব্যান ডিসপ্লে’ চশমার তুলনায় সাধারণ ক্রেতাদের কাছে অনেক বেশি সাশ্রয়ী ও সহজলভ্য হবে। 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দীর্ঘদিন ধরেই ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ বা ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়োগ করে আসছে। প্রতিষ্ঠানটির ধারণা, উন্নত গ্যাজেট ও ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমেই সাধারণ ব্যবহারকারীদের কাছে এআই-এর সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব।

লাক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি করা হলেও, এটিই প্রথম কোনো চশমার সিরিজ যা রে-ব্যান বা ওকলির মতো লাক্সোটিকার নিজস্ব কোনো সুপরিচিত ব্র্যান্ডের অধীনে বাজারে আসছে না। বরং এটি সরাসরি মেটার নিজস্ব ব্র্যান্ডিংয়ে উন্মোচন করা হচ্ছে। 

নতুন এই চশমাগুলো বাজারে আসবে সম্পূর্ণ ভিন্ন রঙ ও আকৃতিতে। এর মধ্যে যেমন থাকছে নজরকাড়া চারকোনা (রেকট্যাঙ্গেল) ডিজাইন, তেমনি রয়েছে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারের সঙ্গে যৌথ পার্টনারশিপে তৈরি করা একটি স্লিম ওভাল (ডিম্বাকৃতি) ফ্রেমের কালেকশন। 

মেটার এই নতুন ডিভাইসগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে তাদের নিজস্ব ‘সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ থেকে তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘মিউজ স্পার্ক’। এই মডেলটির সহায়তায় চশমাটিতে উন্নত ‘মেটা এআই’ সেবা মিলবে। 

তবে স্ন্যাপের চশমাটি যেখানে ব্যবহারকারীর বাস্তব পৃথিবীর দৃশ্যের ওপর ডিজিটাল কনটেন্ট ফুটিয়ে তোলে, সেখানে মেটার চশমাটি মূলত টেক্সট বা লেখা প্রদর্শন এবং সরাসরি এআই ইন্টারঅ্যাকশনের ওপর জোর দিয়েছে। 

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের