হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

আন্তর্জাতিক রোবটিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরদের স্বর্ণপদক জয়

ডিজাস্টার ম্যানেজমেন্ট রোবটিক উদ্ভাবন

আতিকুর রহমান নগরী

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশান কম্পিটিশান এন্ড এক্সিবিশান (ওয়াইস) ২০২৫ এ স্বর্ণপদক জয় করেছে টিম ‘কিডজানা- আকাশ পাঠাবো।’ কুয়ালালামপুরে সেগি ইউনিভার্সিটিতে ২১-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় শতাধিক দল অংশগ্রহণ করে।

ইন্দোনেশিয়ান ইয়াং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কিডজান'র সার্বিক তত্ত্বাবধানে উদ্ভাবিত ডিজাস্টার ম্যানেজমেন্ট রোবট 'জেফিরন' চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় এবং আইটি এন্ড রবোটিক্স (আই আর) ক্যাটাগরীতে স্বর্ণপদক লাভ করে।

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই রোভারটি ২০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে অগ্নি নির্বাপন, স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশের তাপমাত্রা-গ্যাস পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। প্রতিযোগিতার বিচারকবৃন্দ ও বিভিন্ন দেশের অংশগ্রহণকারী কর্তৃক ব্যতিক্রমধর্মী এই উদ্ভাবনটি দারুনভাবে প্রশংসিত হয়।

প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপাইন, হংকং, তুরস্ক, তিউনিসিয়া, আলজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২শ অধিক দল অংশ নিয়েছে।

বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী রোভার 'জেফিরন' এর উদ্ভাবনী দলের সদস্যবৃন্দ ছিলেন সাফি বিন সুলতান, সাফওয়ান সাদাদ ও সাবিক বিন সুলতান। দলের উপদেষ্টা হিসেবে ছিলেন কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোসাদ্দেক হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিডজানার সিএমও সাদেকুল ইসলাম।

উল্লেখ্য, কিডজানা ক্রিয়েটিভ সেন্টার শিশু-কিশোরদের রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে সহাতার লক্ষ্যে সারা দেশে আফটার স্কুল প্রোগ্রাম, ক্রিয়েটিভ সেমিনার, ওয়ার্কসপ সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে।

এছাড়াও আধুনিক শিখন পদ্ধতি ও শিক্ষা উপকরণের মাধ্যমে আগামী প্রজন্মের দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে কিডজানা সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের সাথে যৌথভাবে কাজ করছে।

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫