ভি৭০ এফইতে আছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ। এটি কেবল অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ছবি এডিটই করে না, বরং পুরো দৃশ্যকে দেয় স্বপ্নের মতো রূপ। সঙ্গে এআই ম্যাজিক ওয়েদার তো আছেই, যা মেঘলা আকাশকে করবে ঝকঝকে রোদেলা, আর তপ্ত দুপুরকে দেবে সূর্যাস্তের মায়াবী আভা। এআই ট্রান্সফরমেশনের পরেও ছবির ক্ল্যারিটি বা স্বচ্ছতা বজায় রাখতে এতে আছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। এছাড়া এর ৩০ গুণ জুম-ক্ষমতা এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের দরুন চলন্ত অবস্থায়ও স্থির ও স্পষ্ট ছবি তোলা যায়।
ক্যামেরায় তোলা নিখুঁত ছবিগুলো যাতে ফ্রেমেও দেখা যায় আরো আকর্ষণীয়, তাই ডিভাইসটিতে আছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যা ভিজ্যুয়ালকে করে আরো জীবন্ত ও স্পষ্ট। পাশাপাশি মিউজ পার্পেল রঙের গ্রেডিয়েন্ট রঙ এটিকে দেয় প্রিমিয়াম লুক। পারফরম্যান্সে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, ৭০০০এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ, যা নিশ্চিত করে স্মুথ পারফরম্যান্স ও দ্রুত চার্জিং। ভিভো এফই’র পাশাপাশি এখন ভি সিরিজের ফ্ল্যাগশিপ হিসেবে ভি৭০-ও পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, উন্নত এআই ফিচার, ৪কে ৬০ এফপিএস ভিডিও, ৮৫ মিমি পোর্ট্রেট এবং ১০০ মিমি ক্লোজ-আপ পোর্ট্রেট মোড।
ভিভো ভি৭০ এফই’র (৮জিবি + ২৫৬জিবি) দাম ৫৬ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু; আর (১২জিবি+ ২৫৬জিবি) ভ্যারিয়েন্টের দাম ৬৫ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ভি৭০-এর (৮জিবি + ২৫৬জিবি) মডেলের দাম ৬৮ হাজার ৯৯৯ টাকা এবং (১২জিবি + ৫১২জিবি) ভ্যারিয়েন্টের দাম ৮৭ হাজার ৯৯৯ টাকা।