হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

গুগল ডুডলে বর্ষবরণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০২৬ সালের নববর্ষকে সামনে রেখে গুগল একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে। এ বছরের ডুডলটি নতুন সূচনা এবং ইতিবাচক আশার বার্তা বহন করে। অ্যানিমেটেড ডুডলের শুরুতে দেখা যায় ‘২০২৬’ লেখা একটি নোটবুক, পাশে একটি কলম এবং এক কাপ কফি রাখা। দৃশ্যটি শান্ত এবং সরল, যা নতুন বছরের স্বচ্ছ ও নতুন করে শুরু করার অনুভূতিকে তুলে ধরে।

পরবর্তী দৃশ্যে গুগল লোগোর প্রথম ‘O’-টি বিভিন্ন প্রতীকে রূপান্তরিত হয়। এর মধ্যে রয়েছে ফিটনেসের প্রতীক হিসেবে ডাম্বেল, সৃজনশীলতার প্রতীক হিসেবে সুতা, স্বাস্থ্যকর জীবনের প্রতীক হিসেবে সালাদসহ শেফের টুপি এবং আরাম ও উষ্ণতার প্রতীক হিসেবে হৃদয় চিহ্নসহ কফির কাপ। এগুলো নতুন বছরে নিজের যত্ন নেওয়া, নতুন লক্ষ্য স্থির করা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের বার্তা দেয়।

গুগলের ভাষায়, এই ডুডলটি যেন একটি ‘সর্বজনীন বিরতি বোতাম’ যা মানুষকে একটু থেমে ভেবে দেখা, পরিকল্পনা করা এবং নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা দেয়।

ডুডলের বর্ণনা পৃষ্ঠায় লেখা হয় ‘শুভ নববর্ষ! আজকের দিনটি প্রতিফলন ও পুনরায় শুরু করার একটি সুযোগ। আপনি বড় কোনো লক্ষ্য স্থির করুন কিংবা শুধু একটু শান্ত সময় কাটান আসন্ন বছরের জন্য রইল রঙিন ও সুন্দর শুরুর শুভকামনা। স্বাগতম ২০২৬।’

ডুডলে ক্লিক করলে ১ জানুয়ারির বৈশ্বিক তাৎপর্য এবং বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে কীভাবে দিনটি উদযাপিত হয় সে সম্পর্কিত তথ্য দেখা যায়। এটি মূলত গুগলের ২০২৫ সালের নববর্ষের আগের দিনের ডুডলের ধারাবাহিকতা।

আগের ডুডলে উৎসবমুখর আবহ ছিল ঝকঝকে রূপালি বেলুনে লেখা ‘২০২৫’ সংখ্যা সোনালি কনফেটি ও পার্টি পপারের মধ্যে ঘুরে গিয়ে ‘২০২৬’-এ রূপান্তরিত হয়েছিল।

গ্রাম-শহরে ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের বৈষম্য রয়েছে: জরিপ

ফেসবুক আইডি হ্যাক হবে না যে পদক্ষেপে

কম্পিউটারে থার্মাল পেস্ট বদলানো কেন জরুরি

এআইয়ের অগ্রযাত্রায় বাড়ছে সাইবার অপরাধ

ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষাগ্রহণ

আধুনিক ক্ষেপণাস্ত্র কীভাবে কাজ করে

অনলাইন ক্লাসে প্রয়োজন যেসব অ্যাপস

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

ইন্টারনেটে ৩ দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: প্রযুক্তির নতুন বিপ্লব ও মানব জীবনে প্রভাব