হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হতে করণীয়

মো. আহসান হাবিব নাঈম

ছাত্র হলে

যারা ছাত্র। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আয় করতে চান। তাদের জন্য পরামর্শ হলো, কাজ করে আগে একটি হার্ড স্কিল রপ্ত করুন। পাশাপাশি কমিউনিকেশনসহ বেশ কিছু সফট স্কিল শিখুন। পজিটিভ মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখুন। এতে করে চেষ্টা আর ইচ্ছাটা জাগ্রত থাকে সব সময়। এরপর দক্ষ হয়ে কাজ শুরু করুন।

একদম নতুন যারা

ফ্রিল্যান্সিংয়ে একদম নতুন যারা, তাদের জন্য পাঁচটি পরামর্শ হলোÑকন্টিনিউসলি নিজের স্কিল আপডেট করা এবং শিখতে থাকা। ডলারের ওপর ফোকাস না করে ক্লায়েন্টের কাজের আউটপুটের ওপর ফোকাস করা। আউটপুট ভালো এলে ডলার এমনিতেই আসতে থাকবে। টাইম ম্যানেজমেন্টে মনোযোগ দিন। ফাইন্যান্সিয়ালি স্টাবল হওয়ার জন্য শুরু থেকেই প্ল্যানিং করুন। প্রতি মাসের আয়ের কিছু অংশ দিয়ে নিজের স্কিলকে আরো মজবুত করার জন্য শেখার পেছনে ইনভেস্ট করুন।

যেসব কাজের চাহিদা থাকবে

ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ করা যায়। এমন কাজ বেছে নিতে হবে, যার চাহিদা ভবিষ্যতেও থাকবে। সে রকম কিছু কাজ হলো সাইবার সিকিউরিটি, এআই ও মেশিন লার্নিং, ডাটা অ্যানালিস্ট, ব্লকচেইন, সফটওয়্যার ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং এসইও ।

ফ্রিল্যান্সিং নিয়ে কিছু ভুল ধারণা

ফ্রিল্যান্সিং করার জন্য অনেক পড়াশোনা করতে হয়। কথাটি সম্পূর্ণভাবেই ভুল । আপনার যদি কর্মদক্ষতা থাকে এবং যোগাযোগ দক্ষতা থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিয়ে একটি বিষয়ে দক্ষতা থাকা এবং সেই দক্ষতা বিক্রি করার মাধ্যম জানাই হলো মূল কথা। আপনি দেখতে কালো না সাদা, কোন দেশের, কী পরে আছেন, এসব একদমই বিবেচ্য বিষয় না।

প্রতারকদের চেনার উপায়

ফ্রিল্যান্সিং শেখানোর নামে যারা প্রতারণা করে। তাদের চেনার কিছু উপায় আছে। মার্কেটপ্লেসে তাদের প্রোফাইল খুঁজে পাওয়া যায় না। কারণ এদের কোনো প্রফেশনাল প্রোফাইল থাকে না । কোর্সের দাম যা হওয়া উচিত, তার চেয়ে অনেক কম টাকায় অফার করে। লেকচারে মুখরোচক কথা বলে। এ ছাড়া সাধারণত এদের অফিস থাকে না।

কভার লেটার

ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার জন্য কভার লেটারটা এমনভাবে লিখতে হয়, যেন ক্লাইন্ট দেখেই মনে করে আপনি কাজটা পারবেন। আপনার ওপর আস্থা রাখা যায়। কভার লেটারের মধ্যে কাজের কিছু স্যাম্পল দেওয়া ও পুরো কাজটা কীভাবে করবেন, তার সুন্দর একটা স্টেপ বাই স্টেপ কৌশল দেখাতে হয়।

এখন বন্ধ করা যাবে ইউটিউবের ‘শর্টস’ ফিচার

গ্রাম-শহরে ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের বৈষম্য রয়েছে: জরিপ

ফেসবুক আইডি হ্যাক হবে না যে পদক্ষেপে

কম্পিউটারে থার্মাল পেস্ট বদলানো কেন জরুরি

এআইয়ের অগ্রযাত্রায় বাড়ছে সাইবার অপরাধ

ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষাগ্রহণ

আধুনিক ক্ষেপণাস্ত্র কীভাবে কাজ করে

অনলাইন ক্লাসে প্রয়োজন যেসব অ্যাপস

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

ইন্টারনেটে ৩ দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল