হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, কি থাকছে এতে

আতিকুর রহমান নগরী

মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। যার মধ্যে রয়েছে- স্ট্যাটাস, শেয়ার ও রিঅ্যাক্ট দেয়ার সুযোগ। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো মেটার এই প্ল্যাটফর্মে অনেকদিন আগেই যুক্ত হয়েছে স্ট্যাটাস দেওয়ার সুবিধা। এখন চাইলে অন্যের স্ট্যাটাস শেয়ারও করতে পারবেন নিজের অ্যাকাউন্টে। অন্যের স্ট্যাটাসে রিঅ্যাক্ট দিতে পারছেন পছন্দ মতো।

নতুন এমনই শেয়ার অপশন যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। ধরুন, আপনি একটি ছবি, ভিডিও বা গান স্ট্যাটাসে দিয়েছেন। এতদিন পর্যন্ত আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাই তা দেখতে পেতেন। সম্প্রতি এসেছে রিঅ্যাক্ট ফিচার। বর্তমানে রিঅ্যাক্টও করা যায়। এবার আসছে শেয়ার ফিচার। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন বন্ধুরা।

একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজের স্টেটাস হিসেবেও শেয়ার করতে পারবেন আপনি। কিন্তু তার জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ারের অপশন।

ফেসবুকে শেয়ারের ক্ষেত্রে মূল পোস্টটি যার করা, তার নাম দেখা যায়। নিশ্চয়ই ভাবছেন, এক্ষেত্রেও তা হবে কি না। উত্তর হচ্ছে, না। প্রাইভেসি পলিসি অনুযায়ী, মূল পোস্টটি কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে। তবে এখনো শেয়ারের অপশন রয়েছে। তবে আপনি যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাউকে মেনশন করেন, শুধু তিনিই শেয়ার করতে পারেন।

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু