হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এনইআইআর চালু হলে ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা বাড়বে

সেমিনারে উঠে আসা তথ্য

স্টাফ রিপোর্টার

দেশী ও বিদেশি যেকোনো একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটেরই সর্বোচ্চ ১০ লাখ ক্লোন ছড়িয়ে পড়েছে দেশের বাজারে। এসব হ্যান্ডসেট দিয়ে আর্থিক-সামাজিক নানা অপরাধ চালিয়ে যাচ্ছে একটি বড় চক্র। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে পাচ্ছেন না ওয়ারেন্টি সেবা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু হলে ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা বাড়বে।

বুধবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে টিআরএনবি আয়োজিত ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআরের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য উঠে আসে।

সেমিনারে বিটিআরসি কমিশনার মোহাম্মাদ মাহমুদ হোসাইন বলেন, ২০১৮ সাল থেকে এটা বাস্তবায়নের চেষ্টা চলছে। নাগরিকের নিরাপত্তার স্বার্থে এটা বাস্তবায়নে বাজারে স্টকে থাকা হ্যান্ডসেট লিগ্যাল চ্যানেলে নিয়ে আসার প্রক্রিয়া নিয়ে ডিসেম্বরে সমাধান আসবে।

তিনি আরও বলেন, হ্যান্ডসেটের মানের ওপর নেটওয়ার্কের মান নির্ভর করে। এনইআইআর বাস্তবায়নের পর মোবাইল ফোনের দাম না বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবে পরিণত করতে হবে। মিস কমিউনিকেশন ঠেকাতে হবে। ১৬ ডিসেম্বরের আগের কোনো ফোন বন্ধ হবে না।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসির ডাটাবেইজ বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৫টি আইএমইআই নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই–বাছাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদে বাকি সেট গুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেয়ার সুযোগ দেবে।

এমআইওবি এর সভাপতি জাকারিয়া শাহীদ বলেন, এনইআইআর আমাদের প্রজেক্ট নয়। এটি ন্যাশনাল ইস্যু। ইল-মোটিভ ছাড়া কেউ এর বিরুদ্ধে যেতে পারে না। আমরা প্রক্রিয়ার বাইরে ব্যবসা করি না আইনের বিষয় মেনে ব্যবসা করতে চাই। স্থানীয় শিল্পের সুরক্ষা ট্যাগ লাইন বাদ দিন। অসৎ উদ্দেশ্য ছাড়া কেউ এর বিরুদ্ধে যেতে পারে না। নিবন্ধন পদ্ধতি চালু হলেও হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতিও দেন তিনি।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, কোনো বৈধ মোবাইল ফোনের আইএমইআই নম্বর নকল করে তৈরি সেটগুলোকে ক্লোন ফোন বলা হয়। আর রিফারবিশ ফোন হলো বিদেশে ব্যবহৃত পুরোনো হ্যান্ডসেট, যেগুলো দেশে এনে নতুন বলে বিক্রি করা হয়।

জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন রিমাইন্ডার ফিচার

কতটা নির্ভরযোগ্য উইকিপিডিয়ার তথ্য

ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘আসক্তি তৈরির ছক’ পাল্টানোর নির্দেশ ইইউর, না হলে জরিমানা

সমালোচনার পর ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা সরিয়ে নিল মেটা

নম্বরের বদলে ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, ঝুঁকি কোথায়

বর্জ্য থেকে জ্বালানি

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’

রাস্তায় এআই ক্যামেরায় সাফল্য

সাইবার নিরাপত্তায় ফিনিক্স সামিট ২০২৬

ধারণক্ষমতা ঘাটতির কারণে এআই ব্যবহারে লাগাম টানল গুগল