হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

‘স্পার্ক ৫০’ এখন দেশের বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

স্মুথ পারফরম্যান্স, লম্বা ব্যাটারি লাইফ এবং দৈনন্দিন ব্যবহারের বহু স্মার্ট ফিচারে পরিপূর্ণ টেকনো ‘স্পার্ক ৫০’। এই সিরিজের মূল আকর্ষণ হলো স্পার্ক ৫০ ফাইভজি, যা নতুন প্রজন্মের কানেক্টিভিটি এবং শক্তিশালী অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে এসেছে। ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লের ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং আরো আরামদায়ক হয় এবং নেট ব্রাউজিং ও গেমিংয়ের জন্যও মেলে দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর। আধুনিক ব্যবহারকারীদের জন্য টেকনো দ্রুত ফাইভজি পারফরম্যান্স নিশ্চিত করে, যাতে সারা দিনই ভালোভাবে কাজ করা যায়। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে সহজেই স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যায়। অন্যদিকে ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দিনভর চার্জ ব্যাকআপ নিয়েও থাকবে না কোনো দুশ্চিন্তা। ফোনটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন এবং আইপি৬৪ ধুলোবালি ও পানি প্রতিরোধ ক্ষমতা। বাড়তি নিরাপত্তার জন্য ফোনের একপাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এছাড়া এতে টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএসের সঙ্গে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা রয়েছে, যার ফলে দৈনন্দিন যোগাযোগ ও কানেক্টিভিটি হবে আরো স্মার্ট, আরো উপভোগ্য।

বাজারে স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাবে ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৭ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৯ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে স্পার্ক ৫০ ফাইভজি আসছে ৬ জিবি + ১২৮ জিবি কনফিগারেশনে ২৩ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ