হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

দেশীয় প্রযুক্তির অনন্য অর্জন, বাংলাদেশি অ্যাপে জি২০-এর সভা

স্টাফ রিপোর্টার

বিশ্বখ্যাত জুম, গুগল মিট কিংবা টিমস নয়, দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাধর রাষ্ট্রের জোট জি২০-এর ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (সিডসসা)-২০২৫’ সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের তৈরি ‘কনভে’ অ্যাপে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এইচ ই সিরিল রামাফোসার নেতৃত্বে কনভের ভার্চুয়াল প্ল্যাটফর্মে সিডসসা সভায় অংশ নিয়েছেন ২৭ দেশের মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা। বুয়েটসহ শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রকৌশলীদের তৈরি এ কনভে কেবল একটি ভিডিও কনফারেন্সের অ্যাপ বা সেবা নয়, বরং একে বলা যায় পূর্ণাঙ্গ, নিরাপদ ও স্কেলেবল অফিস কোলাবোরেশন সল্যুশন, যা দেশি উদ্ভাবনে বৈশ্বিক মানের সক্ষমতার প্রমাণ দিল।

সিডসসা সভা অনুষ্ঠিত হয়েছে ২৬-২৭ মে। কনভে এ আন্তর্জাতিক সিম্পোজিয়ামের অফিসিয়াল ভিডিও কনফারেন্সিং স্ট্রিমিং পার্টনার। আর কনভের এ মাইলফলকে বিশ্বের কাছে প্রযুক্তি সক্ষমতার বিচারে নতুন বাংলাদেশকে পরিচয় করিয়েছে। সম্মেলনে চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, আর্জেন্টিনা, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মতো জি২০ দেশের অবকাঠামো ব্যবহার করে জাতীয় উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

সূত্র জানায়, বৈশ্বিক গুরুত্বপূর্ণ এ সভার স্ট্রিমিং পার্টনার হিসেবে কনভে উচ্চমানের ভিডিও সম্প্রচার, রিয়েল-টাইম মাল্টিল্যাঙ্গুয়াল ট্রান্সক্রিপশন এবং ভার্চুয়াল অংশগ্রহণের সুবিধা প্রদান করছে। রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ দিয়ে শুরু হওয়া এ দুই দিনের সভায় কনভে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করছে।

কনভের ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত সফটওয়্যার প্রকৌশলী আল আমরু বিল মারুফ বলেন, ‘কনভের যে সক্ষমতা, তা খুব কম পণ্যেরই আছে। কনভে শুধু আমাদের দেশের জন্য সামঞ্জস্যপূর্ণ এমন নয়, এ প্রডাক্টের পুরো বিশ্বে ছড়ানোর সক্ষমতা আছে।

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ