হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

মেগাপ্যাড-২ এখন দেশের বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মেগাপ্যাড-২ দেশের বাজারে নিয়ে এনেছে টেকনো । বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেকটিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে নতুন ট্যাবলেটটিতে রয়েছে পাতলা ধাতব ডিজাইন, শক্তিশালী ৮২০০এমএএইচ ব্যাটারি, পিসির মতো একসঙ্গে মাল্টিটাস্কিং করার সুবিধা এবং এআই টুলস। এতে রয়েছে একটি ম্যাসিভ ১১-ইঞ্চি ২.৫-কে আই-কেয়ার ডিসপ্লে, যার ৯০ হার্টজ রিফ্রেশ রেট স্ট্রিমিং, পড়া, ব্রাউজিং এবং দৈনন্দিন কাজের জন্য ক্লিয়ার ভিজ্যুয়াল ও স্মুথ ইন্টার‍্যাকশন অভিজ্ঞতা নিশ্চিত করে।

ডিসপ্লেটি ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফাইড। ফলে দীর্ঘ সময় স্ক্রিন দেখলেও চোখের জন্য আরো আরামদায়ক অভিজ্ঞতা দেয়। প্রসেসর সেকশনে রয়েছে পাওয়ারফুল মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। পাশাপাশি রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি পর্যন্ত র‍্যাম, যার মধ্যে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে মেমোরি ফিউশনের মাধ্যমে আরো ৬ জিবি র‍্যাম যোগ করা যায়। ট্যাবলেটটিতে ভিডিও কল, বেসিক কনটেন্ট তৈরি এবং ডকুমেন্ট স্ক্যান করার জন্য একটি ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

এছাড়া ওয়ানলিপ টেকনো ইকোসিস্টেম কানেকটিভিটি বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে দ্রুত ও সহজ সংযোগ নিশ্চিত করে।

এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ট্যাবলেটটি দেশের অনুমোদিত সব টেকনো আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে।

এসআর

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

রক্ত ঝরিয়ে সওজের উচ্ছেদ, ফের দখল কোটি টাকার সম্পদ

জনগণের বিশ্বাস, আস্থা ও জবাবদিহির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সরকার

মর্নিং নিউজ: হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ!

অতিবৃষ্টিতে ষোলশহরে আটকা চবির দুই শাটল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন

শরণার্থী শিবিরে বেড়ে ওঠে প্রধান শিক্ষক হওয়ার গল্প

ইয়েমেনে সংঘর্ষ ও ড্রোন হামলায় ২০০ হুথি যোদ্ধা নিহত

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিস

খলিফা ওমর (রা.)-এর বাজার ব্যবস্থাপনা