হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

‘ডেমোক্রেটিজম’ নামক একটি উদ্যোগের আয়োজনে এআই নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান রক্ষার দাবিতে সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ করেছে রোবটের দল। সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে প্রায় ৩০টি রোবটের অংশগ্রহণে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেয় এআই-চালিত হিউম্যানয়েড রোবট এজিবট এ৩ এবং বিভিন্ন ধরনের রোবট কুকুর বা কোয়াড্রুপেড। বিক্ষোভের সময় রোবটগুলোকে গোল হয়ে হাঁটতে এবং ‘কাজের জায়গা রক্ষা করুন’, ‘নিয়ম প্রণয়নের সময় এসেছে’ ও ‘অপেক্ষা করবেন না, নিয়ন্ত্রণ করুন’ লেখা প্ল্যাকার্ড ও পতাকা বহন করতে দেখা যায়।

রোবট ও এআই সিস্টেমের কারণে চাকরি হারানোর শঙ্কা দিন দিন বেড়েই চলেছে। এই সময়ে হিউম্যানয়েড রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কাজে মানুষের সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি তুলে ধরেছে এই বিক্ষোভ। এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে খুব শীঘ্রই এমন পরিস্থিতি আসবে, যখন অনেক দেরি হয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা, ফার্স্টপোস্ট ও এএফপি

‘১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী’

ক্রেডিট কার্ড যখন ঋণের ফাঁদ

কী-বোর্ডে ইংরেজি অক্ষর এলোমেলো থাকে কেন

আবহাওয়ার পূর্বাভাস জানাবে এআই

ডিজিটাল প্রেমের আড়ালে প্রতারণা!

তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাংলাদেশি প্রকৌশলী জাহিদ সবুর

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে কেন প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

এআই চ্যাটবটের কাছে স্বীকার করা অপরাধ পুলিশকে কি জানানো উচিত

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স