হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

দ্রুতই ডট বাংলা ও ডট বিডি ডোমেইন উন্মুক্ত করা হবে: তৈয়্যব

স্টাফ রিপোর্টার

দ্রুতই ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তার ব্যক্তি ফেসবুক প্রফাইলে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের।

অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী। বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল।

তিনি আরও লিখেন, তবে দ্রুতই ডট বাংলা ও ডট বিডি (ডট জিওভি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য) ডোমেইন উন্মুক্ত করে দেয়া হবে। রেজিস্ট্রি রাইট বিটিআরসি ও বিটিসিএলে রেখে রিসেলার ওপেন করে দেয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেন, পাশাপাশি- ডট জিওভি- সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে। ডট এডু, ডট বিডি- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে। ডটকম, ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে।

ডট ওআরজি, ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেইম সমূহের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএল এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ