হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

‘ডিজিটাল অ্যারেস্টে’ লাখ টাকা খোয়ালেন শিক্ষক

প্রযুক্তি ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এ প্রতারণার শিকার হয়ে দুই লাখ টাকা খুইয়েছেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে ।

প্রতিবেদনে বলা হয়, ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে মোবাইলের ভিডিও ক্যামেরার সামনে টানা ৭২ ঘণ্টা বসে থাকতে বাধ্য করা হয় ওই শিক্ষককে। এমনকি সমস্যার সমাধানের প্রথম ধাপে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

এতে আরও বলা হয়, এ ঘটনায় যুক্ত থাকা ৩৩ বছর বয়সী পিল্লা নানিকে গ্রেফতার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ৩১ জানুয়ারি তাকে ট্রানজিট রিমান্ডে কোচবিহার নিয়ে আসা হয়। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ৮ জানুয়ারি প্রথমবার অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন এসেছিল। সিবিআই পরিচয় দিয়ে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে ৯ জানুয়ারি তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।

এ ঘটনায় ১১ জানুয়ারি বক্সিরহাট থানায় অভিযোগ করেন ওই শিক্ষক। ৩১ জানুয়ারি অন্ধ্রপ্রদেশে থেকে পিল্লাকে গ্রেফতার করে পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত