হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ইয়ারফোনেই থাকছে শব্দ কমানো বাড়ানোর হুইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় সংস্থা সিএমএফ নাথিংয়ের সাব ব্র্যান্ডের বাজারে আসছে নতুন ইয়ারফোন। এটি একটি ওভার দ্য ইয়ার হেডফোন হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই হেডফোনে একটি হুইল থাকতে চলেছে যা শব্দ বাড়াতে-কমাতে কাজ করবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে সংস্থা এই ইয়ারফোনের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি স্ক্রোল বাটন থাকতে চলেছে সিএমএফ হেডফোন প্রো মডেলে। এর সাহায্যে শব্দ অর্থাৎ আওয়াজ কমানো, বাড়ানো যাবে। পাওয়ার বাটনও থাকতে চলেছে হেডফোনের ডানদিকের সাইডের অংশে।

চার্জিংয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। আর থাকতে চলেছে এলইডি পাওয়ার ইন্ডিকেটর লাইট। এই ইয়ারফোনের পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিংয়ের জন্যও ব্যবহার করা যাবে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে সিএমএফ-এর নতুন ইয়ারফোন, একটি ওয়্যারলেস হেডফোন হতে চলেছে।

সিএমএফ হেডফোন প্রো মডেলে ফোম ইয়ারকাপ থাকতে চলেছে। ইয়ারকাপের ভেতরের দিকে থাকবে লেফট এবং রাইট মার্কিং। আর সিএমএফ ব্র্যান্ড লেখা থাকবে বাইরের অংশে। একটি স্লাইডার এবং একটি ডেডিকেটেড সুইচ থাকতে চলেছে এই ইয়ারফোনে। এর সাহায্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের অ্যাক্টিভেট করা যাবে।

এখনো এই ইয়ারফোনের সব ফিচার এবং দাম প্রকাশ্যে আসেনি। লঞ্চের আগে আসবে বলে অনুমান। সিএমএফ সংস্থা এর আগেও ভারতে ফোন এবং ইয়ারফোন লঞ্চ করেছে। এবার আসছে নতুন মডেল। খুব শিগগির হয়তো বাজারে আসবে ইয়ারবাডটি।

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ