হোম > ফিচার > আমার জীবন

ইফতারিতে রকমারি ফলের সালাদ

সোমা আহমেদ

সারাদিন না খেয়ে থাকার পর ইফতারিতে খুব ভারী কোনো খাবার দেখলেই অনেক সময় অস্বস্তি লাগতে পারে। তাই ইফতারিতে সবসময় হালকা ধরনের খাবার রাখা ভালো। আর হালকা খাবারের মধ্যে ফল একটি চমৎকার পছন্দ। তাই ইফতারির তালিকায় ফলের সালাদ রাখলে সারাদিন রোজা রাখার পর খাবার খেয়ে বেশ আরাম অনুভূত হয়। তাছাড়া ফলের সালাদ খেতেও বেশ সুস্বাদু। তাই আজকের ইফতারিতে রাখা হয়েছে ফলের বাহারি সালাদ। ছবি ও রেসিপি দিয়েছেন

টক-মিষ্টি ফ্রুট সালাদ

উপকরণ

আম কুচি ১ কাপ, আপেল কুচি ১ কাপ, আনারস কুচি ১ কাপ, কলা কুচি ১ কাপ, কমলা কুচি ১ কাপ, আঙুর কুচি ১ কাপ, স্ট্রবেরি বা তরমুজ কুচি ১ কাপ, আনার ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, বিট লবণ গুঁড়া আধা চা চামচ, মধু ১ কাপ, লবণ ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, পুদিনাপাতা কুচি ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি

একটা বাটিতে সব ফল নিয়ে তার মধ্যে লেবুর রস, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার ফলের মিশ্রণের ওপর একে একে গোলমরিচ গুঁড়া, বিট লবণ, মধু, পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ।

দই-ফলের সালাদ

উপকরণ

টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম, ফল (কলা, আপেল আঙুর, কমলা, পেঁপে, আনার, কিশমিশ ইত্যাদি) সব ধরনের ফল ১ কাপ করে। মধু দুই টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, জিরা গুঁড়া ১/২ চা চামচ ও পেস্তা বাদাম।

প্রস্তুত প্রণালি

সব ফল ধুয়ে কিউব করে কেটে নিন। এবার ফলের সঙ্গে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন। বাটিতে ঢেলে পরিবেশন করুন দই-ফলের সালাদ। কিছুক্ষণ বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা সালাদ ফ্রিজ থেকে বের করে খেতে খুব ভালো লাগবে।

ছোলা ফলের সালাদ

উপকরণ

কাবলি ছোলা ১ কাপ, ফলের কুচি ২ কাপ (আম, আপেল, আমড়া, পেয়ারা, আঙুর, আনারস, আনার ইত্যাদি) পানি ঝরিয়ে টকদই ২ কাপ, তেঁতুলের মাড় ২ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ, বিটলবণ ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, আলু বড় ১টি, গাজর মাঝারি ১টি, পেঁয়াজ মোটাকুচি আধা কাপ, পুদিনাপাতা বা ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, শসা কুচি সিকি কাপ, ক্যাপসিকাম কুচি সিকি কাপ, চাট মসলা ২ টেবিল চামচ, বেসনের চিকন ঝুরি ভাজা আধা কাপ, টমেটো কুচি আধা কাপ।

প্রণালি : প্রথমেই ছোলা পাঁচ-ছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এবার সিকি কাপ ছোলা রেখে বাকি ছোলা ডুবোপানিতে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। আলু ও গাজর আলাদা সেদ্ধ করে ছোট কিউব করে কেটে নিন। এবার ফুটন্ত গরম পানিতে পেঁয়াজ এক মিনিট রেখে পানি ঝরিয়ে নিয়ে বড় বাটিতে বেসনে ঝুরি ভাজা বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে হালকা হাতে মাখিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে সার্ভিং ডিশে ঢেলে ওপরে ঝুরি ভাজা ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার কাবলি ছোলা ও ফলের সালাদ।

গহনায় সাজের পূর্ণতা

গুলিয়াখালী—যেখানে ঘাস কথা বলে, সমুদ্র শোনে

ইফতারের কয়েক পদ

রোজা রেখে ইফতার হোক স্বাস্থ্যসম্মত

বই হোক নিত্যসঙ্গী

শিশুদের জন্য রমজান যেমন

সাহরির তিন পদ

ঈদের কেনাকাটা

শুরু হোক রোজার প্রস্তুতি

শহীদ ভাইদের স্মরণে