হোম > ফিচার > আমার জীবন

চিতল মাছের মালাই কোফতা

তাহমিনা পারভীন

উপকরণ : চিতল মাছের পিঠের অংশ ৬০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজের বেরেস্তা ৩ টেবিল চামচ, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, পোস্তবাটা ১ টেবিল চামচ, কাজু বাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, গরমমসলার গুঁড়া ১ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচি ৫টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, মালাই আধা কাপ, দুধ ১ কাপ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ পাঁচটি, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছের চামড়া ছাড়িয়ে কাঁটা বেছে নিতে হবে। এবার এই মাছে আধা চা চামচ আদা-রসুনবাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, লেবুর রস ও ১ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল কোফতা গড়ে নিন।

কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে গরমমসলার ফোড়ন দিয়ে দিন। এর মধ্যে পেঁয়াজ নরম করে ভেজে বাকি সব বাটা মসলা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে। এবার গরম পানি দিয়ে দিন। পানি ফুটলে কোফতাগুলো দিয়ে রান্না করতে হবে।

ঝোল কমে এলে চিনি ও দুধ দিয়ে কিছুক্ষণ চুলায় রাখুন। বেরেস্তা, গরমমসলার গুঁড়া, কাঁচামরিচ এবং শেষে মালাই দিয়ে নামিয়ে নিন। সবশেষে সুন্দরভাবে পরিবেশন করুন।

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার