হোম > ফিচার > পাঠকমেলা

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

ব্র্যাক বিশ্ববিদ্যালয় পাঠকমেলা

আদিয়াত মুহতাসিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুদিনব্যাপী সিরাতমেলা ও বিতরণ অনুষ্ঠান ‘মেহফিল-এ-মুহাম্মাদ (ﷺ)’ অনুষ্ঠিত হয়েছে। ‘আমার দেশ পাঠকমেলা’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (ﷺ)-এর জীবন, সংগ্রাম, শিক্ষা এবং আদর্শবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই প্রদর্শন ও বিক্রি করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সিরাতবিষয়ক বই বিতরণ করা হয়েছে।

আয়োজনের প্রথম দিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্যাফেটেরিয়ায় সিরাত প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে মহানবী (ﷺ)-এর জীবনী, তাঁর দাওয়াতি জীবন, সংগ্রাম, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আদর্শ-সম্পর্কিত বিভিন্ন বই প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নিয়ে বইগুলো দেখার পাশাপাশি সিরাত ও নবীজির জীবন সম্পর্কে জানার সুযোগ পান। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মহানবী (ﷺ)-এর সংক্ষিপ্ত জীবনীসহ সিরাতবিষয়ক বই বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজনের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বল্প পরিসরে স্টল স্থাপনের মাধ্যমে সিরাতমেলার আয়োজন করা হয়। স্টলে মহানবী (ﷺ)-এর জীবনী ও আদর্শবিষয়ক বিভিন্ন বই প্রদর্শন এবং বিক্রি করা হয়। স্বল্প পরিসরের এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও স্টাফদেরও এ আয়োজনে অংশ নিতে দেখা যায়।

‘আমার দেশ পাঠকমেলা’র সভাপতি আদিয়াত মুহতাসিম বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপক উদ্দীপনা ও অংশগ্রহণে রাসুল (ﷺ)-এর জীবনী-সংশ্লিষ্ট প্রায় ১০ হাজার টাকার অধিক মূল্যের বই কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। সংক্ষিপ্ত এই আয়োজনে ব্র্যাকের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও স্টাফদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় সামনেও নিয়মিত এ ধরনের আরো আয়োজন করার আগ্রহ রয়েছে আমাদের।’

মুহতাসিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি এবং মহানবী (ﷺ)-এর জীবন ও আদর্শের সঙ্গে তাদের পরিচিত করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাম্পাসে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের পাশাপাশি মূল্যবোধ এবং মননশীলতা বিকাশেও নিয়মিত এমন উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি আরো জানান, সিরাতমেলার আনুষ্ঠানিক আয়োজন শেষ হলেও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সিরাতবিষয়ক বই বিতরণ কার্যক্রম চলমান থাকবে। পুরো রবিউল আউয়াল মাস এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আরো বেশিসংখ্যক শিক্ষার্থীর হাতে মহানবী (ﷺ)-এর জীবন ও আদর্শবিষয়ক বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিরাতবিষয়ক বই প্রদর্শন, বিক্রি ও বিনামূল্যে বিতরণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মহানবী (ﷺ)-এর জীবন, কর্ম, শিক্ষা ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করবে। একই সঙ্গে ইসলামি ইতিহাস ও সাহিত্যপাঠের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠকমেলার উদ্যোগে এমন আয়োজন আরো বিস্তৃত করার আগ্রহের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আবুল মনসুর আহমদের চোখে বাংলাদেশের কালচার

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে’

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

চিঠি

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

তরুণদের পর এবার ভারতে আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা

তেতুলিয়া-গাগলাজুর সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে