হোম > ফিচার > লেখাপড়া

মাছ কীভাবে অক্সিজেন নেয়

আতিকুর রহমান নগরী

আমরা বায়ু থেকে আমাদের প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করি। মাছেরা পানিতে বাস করে। তারা পানি থেকেই অক্সিজেন গ্রহণ করে। কিন্তু কীভাবে? পানির মধ্যে বায়ু মিশে থাকে। মাছ মূলত শ্বাস নেয় মুখ দিয়ে। মাছ আসলে মুখ দিয়ে অনেকগুলো পানি টেনে নেয়।

মাছেরও আমাদের মতো মুখের ওপর নাকের মতো ছিদ্র আছে। এসব ছিদ্র দিয়ে মাছ পানি টেনে ভেতরে নেয়। এরপর সেই পানি ফুলকার মধ্য দিয়ে বাইরে বের করে দেয়। ফুলকা

এখানে একটি ছাঁকনির মতো কাজ করে এবং পানিতে দ্রবীভূত অক্সিজেনকে আলাদা করে ফেলে।

ফুলকার মধ্যে অনেকগুলো খোলা রক্তনালিকা থাকে। এই রক্তনালিকাগুলো চট করে অক্সিজেনটা টেনে রক্তে নিয়ে যায়। ফুলকার মাধ্যমেই পানি আর কার্বন ডাই-অক্সাইড বের করে দেয়। তোমরা নিশ্চয়ই জানো ফুলকা কী।

মাছের ফুলকা থাকে কানের নিচে। বাজারে মাছ কিনতে গেলে কান উল্টিয়ে আমরা লাল যে জিনিসটি দেখতে পাই তাই ফুলকা।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা