হোম > ফিচার > ভ্রমণ

উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আনন্দ ভ্রমণ

স্টাফ রিপোর্টার

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’-এর বার্ষিক সাহিত্য ও আনন্দ ভ্রমণ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর ও পানামনগরে এ সাহিত্য ও আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়। এ দিন সকাল আটটায় পল্টন থেকে সোনারগাঁওয়ের উদ্দেশে দুটি বাস ছেড়ে যায়। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে সন্ধ্যায় ঢাকার দিকে রওনা হন তরুণ-প্রবীণ লেখকরা।

বাসে যেতে যেতে ডেলিগেটদের মাঝে অনুষ্ঠিত হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এর মধ্যে দেওয়া সকালের নাশতা। সেখানে পৌঁছানোর পর জাদুঘরের পাশে মনোরম এক রিসোর্টে অবস্থান করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় সবাইকে। এরপর সবাই ঘুরে দেখেন জাদুঘর ও পানামনগর। দুপুর ১২টায় পানামঘরের পাশে এক মাঠে শুরু হয় ফুটবল ও ক্রিকেট খেলা। রিসোর্টে ফিরে উপস্থিত ছড়া লেখা, ইসলামি সংগীত, লেখক যখন গায়ক, হাসির ঝিলিক কৌতুক, আসর মাতানো যেমন খুশি তেমন বলা, পাতিল ভাঙা, বিস্কুট দৌড়, চকলেট দৌড় ও চেয়ার খেলার আয়োজন করা হয়।

নামাজ ও দুপুরের খাবার শেষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও অতিথিদের বক্তব্যের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় সাহিত্য ও আনন্দে ভ্রমণে অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গোলাম রব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু সালেহ মুহাম্মাদ ত্বোহা, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কারী নেছার আহমদ আন-নাসেরী, লেখক ফোরামের সাবেক সভাপতি ও ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ড. ইমতিয়াজ বিন মাহতাব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, শীলন বাংলাদেশের পরিচালক মাসউদুল কাদির, কওমি উদ্যোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান ও দৈনিক বিশ্ব ইজতেমার সম্পাদক জাকারিয়া মাহমুদ প্রমুখ।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

ম্যাজিক হবে না, দুই-তিন মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে হাম : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সিরাজগঞ্জে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিহত ১

একতরফা শর্ত মেনে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নয়: রিজভী

ফরজ বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করার পরিণতি কী, জানালেন মুফতি কাসেমী

ছাড়পত্রের মেয়াদ শেষ: ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা বড় জরিমানা

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ফ্রান্সের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল রাশিয়া

নিজের বক্তব্যেই ফেঁসে গেলেন মোদি!