বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাস পদে দেওয়া হবে এ নিয়োগ।
আবেদন ১৮ মার্চ থেকে শুরু হয়েছে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: ৪৫০টি;
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ৩০০টি;
মেডিকেল: ১৮টি;
রেগুলেটিং: ১৫টি;
রাইটার: ১৮টি;
স্টোর: ১৬টি;
এমওডিসি (নৌ): ৮টি;
কুক: ৩৫টি;
স্টুয়ার্ড: ২০টি;
টোপাস: ২০টি;
প্রার্থীর বয়স: ১৭-২০ (নাবিক) এবং ১৭-২২ (এমওডিসি নৌ) (১ জুলাই ২০২৬ তারিখে)।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সেইলর/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিকের মাধ্যমে প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬
এলআর