হোম > চাকরি > সরকারি

দেড় লাখ টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ

আমার দেশ অনলাইন

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল। আবেদন করতে কোনো ফি লাগবে না।

চাকরির বিবরণ

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৩.৫০ বা ৪.০০–এর মধ্যে ২.৫০ থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

সরকারি খাতে (সরকার/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত সংস্থা) কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত তিন বছর সিনিয়র ব্যবস্থাপনা পদে (জাতীয় বেতন স্কেল গ্রেড–৪ বা তদূর্ধ্ব) বিদ্যুৎ খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে তিন বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের ঊর্ধ্বতন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে তিন বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার সনদে দায়িত্বগুলো বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

বিদ্যুৎ উৎপাদন বা সঞ্চালন বা বিতরণসংক্রান্ত কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

১৬ এপ্রিল ২০২৬ তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।

নিয়োগের মেয়াদ

প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে (সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর)। যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা তিন বছর করে নবায়নযোগ্য।

বেতন–ভাতা: ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ছাড়া বাসাভাড়া, দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা। আয়কর কোম্পানি বহন করবে।

আবেদনের নিয়ম

নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল–১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬

সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শেষ ১০ মে

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, শেষ তারিখ ২৪ মে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে চাকরির সুযোগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ

১৮ এপ্রিল প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ, আবেদন শেষ ৪ মে

৪৪ জনকে নিয়োগ দেবে গাজীপুর সিটি করপোরেশন

টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ, এসএসসি পাসে আবেদন