হোম > চাকরি > সরকারি

বিজিবিতে নিয়োগ, আবেদনের শেষ সময় ২ এপ্রিল

চাকরি ডেস্ক

১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন ফি ৫৬ টাকা। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ব্যাচ: ১০৫তম ব্যাচ

পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

বয়স: ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)।

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।   

সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)   

আবেদনের নিয়ম: আগ্রহীরা বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৬।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

সরকারকে সময় দিতে হবে, এখনই আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই: এ্যানি

চোখের পলকই হাত ফসকে স্রোতে ভেসে গেল স্ত্রী, স্বামীর আর্তনাদ

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

রাবির শিক্ষার্থী দম্পতির মাসে আয় লাখ টাকার বেশি, আরও ১৬ শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টি!

শেষের পথে মার্কিন ক্ষেপণাস্ত্র, গালিবাফ বললেন শত্রুর পরাজয় হবেই

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই

শরণখোলায় মাদরাসা শিক্ষকের মারধরে শিশু ছাত্র আহত, থানায় অভিযোগ

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর