পাঁচটি পদে ১৮৮ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ২৯ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ০১ মার্চ পর্যন্ত। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর
পদসংখ্যা: ০৫টি
লোকবল নিয়োগ: ১৮৮ জন
পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০৯টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: ইঞ্জিন চালক
পদসংখ্যা: ১৬টি
বেতন: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫২টি
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)
পদসংখ্যা: ১০৭টি
বেতন: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ মার্চ ২০২৬