হোম > চাকরি > সরকারি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

গতকাল শুক্রবার সংগঠনের সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চের মধ্যে দাবি না মানলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। সে অনুযায়ী, স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে দেওয়া অষ্টম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে-স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার উক্ত সংগঠনের সঙ্গে আলোচনাও করেননি। অথচ বিগত বিএনপির সরকার ১৯৯১ ও ২০০৫ সালে সুন্দর দুইটি পে-স্কেল দিয়েছিল।

বিগত ১১ বছর কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত উল্লেখ করে এতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৬ সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করা নিয়ে কর্মচারীরা দিশেহারা। পরে ২০১৯ সাল থেকে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি।

এর ধারাবহিকতায় অর্ন্তবর্তী সরকারের কাছেও আবেদন নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। তৎপ্রেক্ষিতে ২০২৫ সালে ৮ম পে-কমিশন গঠন করে, যার রিপোর্ট ইতোমধ্যে সরকারের কাছে প্রদান করা হয়েছে। কিন্তু অর্ন্তবর্তী সরকার পে-স্কেল দেওয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবান করেনি।

তারা বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা দীর্ঘ ১১ বছর ধরে পে-স্কেল না হওয়া ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার বিষয় বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন করবে। বর্ণিত অবস্থায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মচারীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রাপ্তির বিষয় অবহিতকরণের লক্ষ্যে সংগঠনের ২০ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

১. ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান (জেলা ও উপজেলা পর্যায়ের সম্মানিত নেতারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন)।

২. একই সময়ে কেন্দ্রীয় নেতারা মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করবেন।

৩. পবিত্র মাহে রমজানে মাসব্যাপী বিভাগীয় শহরগুলোয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি চলমান থাকবে।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পরবর্তী ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জেলা প্রশাসকের কার্যালয়ে এইচএসসি পাসেই চাকরি

মৎস্য অধিদপ্তরের নিয়োগ শেষ হবে ১৫ মার্চ

মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি, শেষ ৮ মার্চ

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে জনবল নিয়োগ

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

সেনাবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি, শেষ তারিখ ৩ মার্চ