হোম > চাকরি > সরকারি

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ১ম হলেন হাজীগঞ্জের মামুন

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

ছবি: আমার দেশ

একটি স্বপ্ন আর অন্তহীন লড়াইয়ের পর অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেন হাসান আল মামুন। ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে তিনি জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে নতুন করে আলোকিত হলো চাঁদপুর জেলা হাজীগঞ্জ।

হাসান আল মামুন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই সুজন আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১২ সালে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসি পরীক্ষায় জিপিএ ৪.৮ পান।

২০১৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৮০ অর্জন করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে তিনি পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। হাসান আল মামুনের অর্জন চাঁদপুরের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

এমএইচ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে নিয়োগ দেবে পিএসসি

এসএসসি পাসেই স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ

যেসব পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের চাকরি