হোম > চাকরি > সরকারি

বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ, যেভাবে আবেদন করবেন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ এসেছে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদ পূরণের লক্ষ্যে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে এ পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৭ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)

পদসংখ্যা: জেলার ভিত্তিতে নির্ধারিত শূন্য পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ থাকতে হবে

এইচএসসি বা সমমানের পরীক্ষায়ও ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে

কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন

অন্যান্য যোগ্যতা

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে

আবেদনকারী অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে পুলিশ বাহিনীতে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারিত।

শারীরিক যোগ্যতা

পুরুষদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি

পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং প্রসারণে ৩৪ ইঞ্চি হতে হবে

সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬

এআরবি

৬ ব্যাংকে ১৩৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

১৭৮ জনকে চাকরির সুযোগ দিচ্ছে ডিএনসিসি

বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে চাকরি

রুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ

এসএসসি পাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ

গাইবান্ধা জেলা প্রশাসনের অধীনে ৬৬ পদে চাকরি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, আবেদন শেষ ৮ জুলাই