হোম > চাকরি > সরকারি

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ

চাকরি ডেস্ক

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ মে ২০২৬ পর্যন্ত।

পদের তথ্য

পদের নাম: মেডিকেল রিটেইনার

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: ঢাকা

প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা

২০২৬ সালের ৯ এপ্রিল তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন সংক্রান্ত তথ্য

আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৬

আবেদন পদ্ধতি: অফলাইনে  

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রের ফটোকপি
  • নাগরিকত্ব সনদ
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি

আবেদন পাঠানোর ঠিকানা

পরিচালক, কর্মচারী প্রশাসন পরিদপ্তর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)

সদর দপ্তর ভবন (২য় তলা), নিকুঞ্জ-২

খিলক্ষেত, ঢাকা-১২২৯

আবেদন ফি

আবেদনের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে হিমালয়, পৃথিবী পরিবর্তনের বড় ইঙ্গিত

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রকৃত তাৎপর্য জানালেন সাবেক সৌদি গোয়েন্দাপ্রধান

হিমালয়ের হিমবাহ পুরো গলে যাওয়ার শঙ্কা, নতুন বিপদের ঝুঁকি বাড়ছে

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

নৈতিকতা ও সততায় জোর দিলেন সেনাপ্রধান

দেশে এই মুহূর্তে কোনো খাদ্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ