হোম > চাকরি > সরকারি

৩৮২ ফরেস্টার নেবে বন অধিদপ্তর, পরীক্ষা নেওয়া হবে ৩ ধাপে

আমার দেশ অনলাইন

রাজস্ব খাতভুক্ত ফরেস্টার (১৫তম গ্রেড) পদে ৩৮২ কর্মকর্তা নিয়োগ দেবে বন অধিদপ্তর। আবেদন করতে হবে ডাকযোগে।

আবেদনের শেষ তারিখ ১০ জুন ২০২৬ বিকেল ৫টার মধ্যে। ফরেস্টার পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয় সাধারণত তিনটি ধাপে—লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বনবিষয়ক টেকনিক্যাল জ্ঞানের ওপর প্রশ্ন থাকে। ভালো প্রস্তুতির জন্য ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি কোর্সের পাঠ্যক্রম ভালোভাবে পড়তে হবে।

শারীরিক পরীক্ষায় উচ্চতা ও বুকের মাপ যাচাই করা হয়। তাই আগে থেকেই নিজের শারীরিকভাবে ফিট রাখতে হবে। বন বিভাগের ইতিহাস, পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বাংলাদেশের পরিবেশ—এসব খুঁটিনাটি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ যাচাই করা হবে।

একনজরে

শিক্ষাগত যোগ্যতা—যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতা—উচ্চতা কমপক্ষে ১৬৩ সেন্টিমিটার এবং বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে। বেতন—৯,৭০০-২৩,৪৯০ টাকা। বয়সসীমা—১৮-৩২ বছর।

আবেদনের শর্ত

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

৭ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুযায়ী বয়স শিথিলযোগ্য।

আবেদন ফরম (পিডিএফ) ডাউনলোড করতে হবে বন বিভাগের ওয়েবসাইট (www.bforest.gov.bd) থেকে।

আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন বন অধিদপ্তরের নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।

কোনো সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রার্থীদের পর পর লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগ বিধিমালা-২০২৬ অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত ও প্রাসঙ্গিক টেকনিক্যাল/সাধারণ জ্ঞানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনকারীর প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনের ঠিকানা

আবেদনপত্র পূরণ করে ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (লেভেল-১) রাখা বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। আবেদনের ঠিকানা—প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭। প্রার্থীর পদের নাম খামের ওপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদের ঠিকানায় জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বন অধিদপ্তরের নোটিশ বোর্ড ও বন অধিদপ্তরের ওয়েবসাইটেও এ তথ্য পাওয়া যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষা নেওয়ার সময় যেসব কাগজপত্র দরকার হবে—

ক. মূল/সাময়িক সনদপত্র।

খ. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।

গ. নাগরিক সনদপত্র।

ঘ. চারিত্রিক সনদপত্র।

ঙ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদপত্র (সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদসহ)।

চ. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সঙ্গে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সম্পর্ক উল্লেখ করে প্রত্যয়নপত্র।

টিসিবিতে নিয়োগ, লাগবে না আবেদন ফি

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে চাকরির সুযোগ

কর অঞ্চলে চাকরি, নেবে ১২২ জন

ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ

পানিসম্পদ মন্ত্রণালয়ে এসএসসি পাশেই চাকরি

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৫ পদে ১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে আবেদনের শেষ তারিখ ২১ মে

পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩৭ পদে নিয়োগ