বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে ২৬ জনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
গ্রেড ও বেতন স্কেল (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা। বয়সসীমা ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি ২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট। বিস্তারিত দেখুন ।