হোম > চাকরি > সরকারি

দুদকের চেয়ারম্যান পদে সিভি আহ্বান, আবেদন ১৩ জুলাই পর্যন্ত

বিশেষ প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত বাছাই কমিটি।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রেরণের উদ্দেশ্যে চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।

এতে আরো বলা হয়েছে, আবেদনকারীদের আইনের ধারা ৮-এর উপধারা (১) অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ধারা ৮-এর উপধারা (২)-এ উল্লিখিত ব্যক্তিরা কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষর করতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে প্রয়োজনীয় সনদপত্রের কপিও সংযুক্ত করতে হবে।

খামের ওপর স্পষ্টভাবে ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ লিখে আবেদন জমা দিতে হবে।

জীবনবৃত্তান্ত বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (গেট-৫) অথবা বাংলাদেশ সচিবালয়ের ভবন-১ (নতুন)-এর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর ৯৩৫-এ জমা দেওয়া যাবে।

জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ জুলাই ২০২৬, সোমবার, বিকেল ৪টা।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, যেসব ব্যক্তি ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

অস্ত্র রপ্তানিতে ইসরাইলের রেকর্ড, জনসংখ্যার অনুপাতে বিশ্বে শীর্ষে

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

ক্ষেতলালের কঙ্কালটি নিখোঁজ ইজিবাইকচালকের, প্রধান আসামি গ্রেপ্তার

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করছে বিশ্ববাসী

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তাব্যবস্থা, অ্যাকাউন্ট সুরক্ষায় যা করবেন