সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ৫২টি পদে ১৪৮৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন সমাজসেবা অধিদপ্তর।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩৭ নং পদের জন্য ১১২ টাকা, ৩৮-৫২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।