হোম > চাকরি > সরকারি

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ মার্চ।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার ক্যাডেট (দীর্ঘমেয়াদি কোর্স)

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০। ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। ওজন ও বুকের মাপ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বনিম্ন ১৬ বছর ৬ মাস ও সর্বোচ্চ ২১ বছর।

বেতন-ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ, ২০২৬

নির্দেশনা

১. সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো।

২. বিএনসিসি/ক্যাডেট কলেজ/এমসিএসকে এর ক্যাডেটদের নিজ নিজ কলেজ/রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।

৩. নৌ ও বিমানবাহিনী থেকে ছাড়পত্র (এনওসি) গ্রহণকৃত প্রার্থীরা মূল ছাড়পত্রসহ আবেদনপত্র জমা করার পর সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ততা সাপেক্ষে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে।

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে নিয়োগ দেবে পিএসসি

এসএসসি পাসেই স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ

যেসব পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ