হোম > চাকরি > সরকারি

এএইউবিতে ১২ পদে নিয়োগ, আবেদন চলবে ৭ জুন পর্যন্ত

চাকরি ডেস্ক

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) ১২টি পদে ১৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে ৭ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে/সরাসরি/ই-মেইলের মাধ্যমে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: ডাকযোগে/সরাসরি/ই-মেইলের মাধ্যমে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ৭ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে ৫০ বছর, ২-৪ নং পদের ক্ষেত্রে ৪০ বছর, ৫ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: রেজিস্ট্রার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। অথবা www.aaub.edu.bd এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর অনুকূলে ১-৬ নং পদের জন্য ২০০ টাকা, ৭ নং পদের জন্য ১৫০ টাকা, ৮-১০ নং পদের জন্য ১০০ টাকা, ১১-১২ নং পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

বিএমইটিতে ৭০ জন ভাষা প্রশিক্ষক নিয়োগ

সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ, আবেদন শেষ ২৭ মে

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ, আবেদন শুরু ১৪ মে

শিক্ষানবিশ পদে ১০৩৫ লাইনম্যান নেবে পল্লী বিদ্যুৎ

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে চাকরির সুযোগ

পরমাণু শক্তি কমিশনে ৭ পদে ১৩০ জনকে নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

দুই পদে ২০ জনকে নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়

ছয় পদে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে আবেদন শেষ ২০ মে