হোম > চাকরি > সরকারি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

আমার দেশ অনলাইন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নতুন জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

২৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নাম: সিপাহি (পুরুষ)
ব্যাচ: ২৮তম 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)।

ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখ বা দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।

বয়সসীমা: আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে নিয়োগ দেবে পিএসসি

এসএসসি পাসেই স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ

যেসব পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ১ম হলেন হাজীগঞ্জের মামুন