হোম > চাকরি > সরকারি

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আমার দেশ অনলাইন

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাসেই এতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসিবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা : আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে

শারীরিক যোগ্যতা: উচ্চতা (পুরুষ) : ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, উচ্চতা (মহিলা) : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শেষ ১০ মে

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, শেষ তারিখ ২৪ মে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে চাকরির সুযোগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ

১৮ এপ্রিল প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ, আবেদন শেষ ৪ মে

৪৪ জনকে নিয়োগ দেবে গাজীপুর সিটি করপোরেশন

টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ, এসএসসি পাসে আবেদন

নৌবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ